সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সরকারি উদ্যোগে প্রকাশিত শ্রীমদ্ভগবদ গীতা


     
  সরকারি খরচে প্রকাশিত হল শ্রীমদ্ভগবদ গীতা।খররটি পড়ে হয়তো  
অনেকেই চমকে উঠবেন।তকমায় ধর্মনিরপেক্ষ হলে তো কথাই নেই ।গেল গেল রব তুলে মাঠে নামার প্রস্তুতিও সেরে ফেলবেন। না দু:চিন্তার কোন কারণ নেই। এ হেন চমকপ্রদ ঘটনাটি ঘটেছে সৌদি আরবে।ঐ দেশের সরকার আরবি ভাষায় শ্রীমদ্ভগবদ গীতা প্রকাশ করেছে।আরব কোনো ধর্মনিরপেক্ষ দেশ নয়, আরব কট্টরপন্থী ইসলামিক দেশ যেখানে বহু কট্টরপন্থী সংগঠন আছে যারা অন্য ধর্মগ্রন্থের সম্পুর্ন বিরোধী।তা সত্বেও সে দেশের সরকারের এই সিদ্ধান্তের কোন বিরোধীতা হয়েছে বা মোল্লা মৌলভীরা ফতোয়া দিয়েছে এমন কোন খবর পাওয়া যায় নি। অবশ্য প্রায় এক বছর আগে এরকম একটি খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল যে সৌদি আরবে গীতা বেষ্ট সেলার ।আরবি ভাষায় প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে শ্রীমদ্ভগবদ গীতার ১৫ লক্ষ কপি বিক্রি হয়ে গেছে।

আরবের দেশগুলিতে শ্রীমদ্ভগবদ গীতার প্রতি মানুষের আকর্ষণ এত বেড়ে চলেছে যে শ্রীমদ্ভগবদ গীতার বিক্রি রেকর্ড তৈরি করে ফেলেছে।না এটি কোন কাকতালীয় ঘটনা নয় ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বহু দেশে গিয়ে সেখানের শক্তিশালী নেতাদের ভাগবত গীতা দান করে এসেছেন।স্বাভাবিক ভাবেই এর প্রভাব পুরো বিশ্ব জুড়ে পড়তে শুরু করেছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে আরবের কিছু দেশ যার মধ্যে UAE সামিল রয়েছে সেখানে মন্দিরও তৈরি হতে শুরু করেছে। সেখানে ভাগবত কথা, রামকথাও হচ্ছে, যেখানে ভারত থেকে যাওয়া শুধু হিন্দুরাই নয় আরবি মানুষেরাও যোগ দান করছেন।প্রসঙ্গক্রমে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।ভারত সমগ্র বিশ্বকে যোগ প্রাণায়ামের মাধ্যমে সুস্থ থাকার কৌশল শেখাচ্ছে।অতি সম্প্রতি কুম্ভমেলা বিশ্বের সবচেয়ে বড় শান্তিপূর্ণ জন সমাবেশের স্বীকৃতির সাথে সাথে বিশ্ব ঐতিয্যের তালিকায় স্থান করে নিয়েছে।মনে পড়ছে কবিতার সেই লাইন …..ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে'
                               
                        সাধন কুমার পাল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেশভাগ ও পশ্চিমবঙ্গের জন্ম: ইতিহাসের চেপে রাখা অধ্যায়”

সাধন কুমার পাল:::: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে একসময় বাংলার  রাজ্য রাজনীতি বেশ সরগরম হয়েছিল। গত 20শে জুন 2023 সালে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু রাজ্য সরকার এর পাল্টা পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস বলে   বিধানসভায় ঘোষণা করে ।ফলত পাকে  পড়েছিল   পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গের জন্মদিন তাহলে  কোনটা এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমাদের ইতিহাসের আশ্রয় নিতে হয়। তবে এর সত্য ইতিহাস থেকে সরে গিয়ে তথাকথিত   বুদ্ধিজীবীরা সচেতনভাবে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের উদ্ভব সম্পর্কে এড়িয়ে গেছেন এমনকি নীরব থেকেছেন সর্বোপরি পশ্চিমবঙ্গ থেকে কে পশ্চিম শব্দটি তুলে দেয়ারও যুক্তি দেখিয়েছেন তারা পশ্চিমবঙ্গ সরকারও অবশ্য এই মতের পক্ষে বিধানসভায় একটি বিল এনেছে সেই বিল বাম ও কংগ্রেস সমর্থন করেছে।  বিজেপি এতে অংশ নেয়নি।পশ্চিমবঙ্গের মমতা সরকারের    যুক্তি কেন্দ্রে রাজ্যের বিষয় নিয়ে আলোচনা হয় অ্যালফাবেট অনুসারে তাই  ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ একদম শেষের দিকে...

ভারতের প্রথম "Gen Z Movement"

          লিখেছেন :: সাধন কুমার পাল Gen Z বা  Generation Z  হল সেই প্রজন্ম যারা মূলত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে (কিছু গবেষক ১৯৯৫–২০১০ বা ২০০০–২০১৫ পর্যন্তও ধরে নেন)। অর্থাৎ, এই প্রজন্মের মানুষদের বর্তমান বয়স আনুমানিক ১২ থেকে ২৮ বছরের মধ্যে। ২. নামকরণের কারণ: • Baby Boomers  (১৯৪৬–১৯৬৪) • Generation X  (১৯৬৫–১৯৮০) • Millennials  বা  Gen Y  (১৯৮১–১৯৯৬) • তার পরবর্তী প্রজন্মকে বলা হয় Gen Z। "Z" অক্ষরটি এসেছে ধারাবাহিকতার কারণে। ৩. প্রযুক্তিগত বৈশিষ্ট্য: • Gen Z হল প্রথম প্রজন্ম যারা জন্ম থেকেই ইন্টারনেট, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেড়ে উঠেছে। • এদের বলা হয় Digital Natives (ডিজিটাল-প্রাকৃতিক)। • Facebook, Instagram, YouTube, TikTok, Snapchat, WhatsApp – এসব প্ল্যাটফর্ম এদের জীবনের অংশ। ৪. শিক্ষাগত ও মানসিক বৈশিষ্ট্য: • তথ্য জানার জন্য বইয়ের বদলে বেশি ব্যবহার করে গুগল ও ইউটিউব। • মনোযোগের সময়কাল তুলনামূলকভাবে ছোট (short attention span), তবে একসাথে অনেক তথ...

প্রতিষ্ঠা দিবস গুলিয়ে দিয়ে এ রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র ব্যর্থ হবে